আগামী ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের কোয়ালিফায়িং ম্যাচে ভারত খেলবে কুয়েতের বিরুদ্ধে । সেই ম্যাচটি গত ৩০ বছরে ভারতীয় ফুটবলের ইতিহাসে সব চেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলে অভিহিত করেছেন কোচ ইগর স্টিমাচ ।
এই ম্যাচের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে ক্রোয়েশিয়ান কোচ জানান, ১৯৮৫ সাল থেকে বিশ্বকাপের কোয়ালিফায়িং ম্যাচে খেললেও প্রথম রাউন্ডের বাধা কোনও সময়েই অতিক্রম করতে পারেনি । কিন্তু এবার আমাদের কাছে সেই সুযোগ রয়েছে । কুয়েতকে হারাতে পারলে তৃতীয় রাউন্ডে পৌঁছনোর সম্ভাবনা থাকবে ।
পাশাপাশি তিনি আরও জানান, তৃতীয় রাউন্ডে পৌঁছলে ভারত ২০২৭ সৌদিতে আয়োজিত এএফসি এশিয়ান কাপেও খেলার জায়গা নিশ্চিত করবে । এবং তৃতীয় রাউন্ডে এশিয়ার সেরা দলগুলির বিরুদ্ধে আরও ১০টি ম্যাচ খেলার সুযোগ থাকবে । তাই স্টিমাচ জানান, এই ম্যাচ ফুটবলারদের কেরিয়ার বদলে দিতে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

