চিপকে উড়ল জয়ধ্বজা, তৃতীয়বার চ্যাম্পিয়ন কেকেআর!

সানরাইজার্স হায়দরাবাদকে রীতিমতো দুরমুশ করে আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স । একপেশে ম্যাচে ৮ উইকেটে জিতল কেকেআর । এই নিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল নাইটরা ।

এর আগে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা । ২০২৪-এ যখন ফের চ্যাম্পিয়ন হল তখন গৌতম গম্ভীর দলের মেন্টর । গম্ভীরের প্রত্যাবর্তনেই পুরনো মেজাজ ফেরে কেকেআরে । ২০১২ সালে যে চিপকে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল এবারও সেই চিপকেই উড়ল জয়ধ্বজা ।

কেকেআর বোলারদের দুরন্ত বোলিংয়ে মাত্র ১১৩ রানেই অলআউট সানরাইজার্স হায়দরাবাদ । নাইট বোলারদের দাপটে আইপিএল ফাইনালের ইতিহাসে সবচেয়ে কম রানের খারাপ নজির গড়তে বাধ্য হল সানরাইজার্স । স্টার্ক, নারিন, হর্ষিত রানা, রাসেল, বরুণ চক্রবর্তী, সব বোলারই একসঙ্গে জ্বলে উঠলেন । তারপর ঝড়ের গতিতে রান তুলে ৯ ওভারেরও বেশি বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেন ভেঙ্কটেশ গুরবাজরা ৷ টুর্নামেন্টের শুরু থেকেই চ্যাম্পিয়নের মত খেলে তৃতীয়বার ট্রফি ঘরে তুলল নাইটরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube