মার্কিন মুলুকে রোহিতরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রবিবার মার্কিন মুলুকে পা রাখলেন রোহিতরা । শনিবার রাতেই মুম্বই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে পারি দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়, সাপোর্ট স্টাফ সহ বেশ কয়েকজন ক্রিকেটার ।

মুম্বই থেকে দুবাই হয়ে রবিবার নিউইয়র্ক পৌঁছেছে টিম ইন্ডিয়ার প্রথম ব্যাচ । অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও প্রথম ব্যাচে নিউইয়র্ক উড়ে গিয়েছেন ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ, শিবম দুবে, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেলরা ।

লন্ডনে রয়েছেন হার্দিক পান্ডিয়া । সেখান থেকে সরাসরি তিনি দলের সঙ্গে যোগ দেবেন । এদিকে সোমবার দ্বিতীয় ব্যাচে সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, যশস্বীদের মার্কিন যুক্তরাষ্ট্র রওনা হওয়ার কথা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube