নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে দেশজুড়ে লকডাউন পরিস্থিতি। যার জেরে ঘরবন্দি হয়ে রয়েছেন সমস্ত মানুষ। কিন্তু তাও আটকানো যাচ্ছেনা সংক্রমণ। এখনও পর্যন্ত এদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০০। মৃত্যু হয়েছে ২১ জনের। এই পরিস্থিতি মোকাবিলায় আগেই মাঠে নেমেছিল প্রশাসন, এবার একে একে তাতে সামিল হচ্ছেন বিনোদন ও ক্রিড়া জগতের তারকারা। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরও। করোনা সংক্রমণ রুখতে এবং আক্রান্তের পাশে দাঁড়াতে এদিন ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করছেন মাস্টার ব্লাস্টার।
এর আগেও তিনি করোনা মোকাবিলায় মানুষের ঠিক কী কী করনীয় তা নিয়ে একটি ভিডিও বানান, এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। কিভাবে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, কীভাবে হাত মুখ ধুতে হবে তাই তিনি দেখিয়েছিলেন এই ভিডিওটির মাধ্যমে। তবে শুধুমাত্র ভিডিও করেই দায়িত্ব এড়িয়ে যাননি তিনি। এবার আর্থিকভাবেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শচীন বলেন, “করোনা মোকাবিলায় প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আরও ২৫ লাখ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা একেবারেই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দুই ফান্ডেই আমি দান করতে চাই।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

