করোনাকে হাতিয়ার, তড়িঘড়ি জামিনের আবেদন ইয়েস ব্যাঙ্ক কর্তার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার গ্রাসে আক্রান্ত দেশ। এই মারণ ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৭০০ ছাড়িয়েছে। আতঙ্কে রয়েছেন গোটা দেশের মানুষ। এই পরিস্থিতিতে ইয়েস ব্যাঙ্কের কর্তা রানা কাপুরের জামিনের পিটিশনে উল্লেখ করা হল করোনা ছাড়াও আরও একাধিক রোগে আক্রান্ত হওয়ার কথা। 

৩০ হাজার কোটি টাকার দুর্নীতি করার অভিযোগে বর্তমানে জেলে বন্দি দশা কাটাচ্ছেন ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কাপুর। কিন্তু বেশ কিছুদিন হল তিনি চর্ম রোগে ভুগছেন বলে জানা গিয়েছে। তাই এদিন রানা কাপুরের আইনজীবী সুভাষ যাদব একটি পিটিশন ফাইল করেন। সেখানে লেখা রয়েছে, “আগে থেকেই সাইনাসের ব্য়থা ছিল তাঁর। এবার তা ফুসফুসে সংক্রমিত হয়েছে। হাইপারটেনশনে ভুগছেন তিনি হত কয়েক মাস ধরে। অনেক  ছোটবেলা থেকেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। সবসময় তিনি ইনহেলার নিয়েই ঘোরেন। কিন্তু বর্তমানে তাঁর ফুসফুসের সংক্রমণ এতটাই বেড়েছে যে তাঁর যে কোন সময় মৃত্যু পর্যন্ত হতে পারে।” একইসাথে করোনা ভাইরাসের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে জামিনের আবেদন জানিয়ে ফাইল করা ওই পিটিশনে। বিশেষজ্ঞদের কথা মতো যেহেতু ৬০ বছরের উর্ধ্বে যাদের বয়স তাঁরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন, সুতরাং এক্ষেত্রে তাঁর মক্কেলের এই ভাইরাস সংক্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে। 

মার্চ মাসের শুরুর দিকে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রানা কাপুরকে গ্রেফতার করা হয়। তবে শুধুমাত্র তিনিই নন, তাঁর পুরো পরিবার এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন বলে দাবি করে ইডি। বর্তমানে রানা কাপুর নভি মুম্বইয়ের তালোজা জেলে রয়েছেন। তবে সোমবার মুম্বইয়ের পিএমএল আদালতে শুনানি হতে চলেছে এই মামলার।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube