ফাইনালের মহড়া শুরু

বৃহস্পতিবার থেকে চিপকে আইপিএল ফাইনালের মহড়া শুরু করে দিল কলকাতা নাইট রাইডারস । ফাইনাল খেলতে বুধবারই আহমেদাবাদ থেকে চেন্নাই পৌঁছেছে টিম কেকেআর । একটা দিন বিশ্রাম নিয়েই মাঠে নেমে পড়লেন শ্রেয়স, রাসেলরা ।

২০১২ সালে এই চিপকেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল গৌতম গম্ভীরের কেকেআর । সেবার সিএসকেরি ঘরের মাঠে ধোনিদের সামনে থেকে কার্যত ট্রফি ছিনিয়ে নিয়েছিল নাইট ব্রিগেড ।

এবারও খেতাব জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নাইটরা । ডাগআউটে গম্ভীরের উপস্থিতই একদিকে যেমন কেকেআরের ইউএসপি তেমনই ভরসা টিম গেম । ফাইনালেও সেই অস্ত্রেই বাজিমাত করতে মরিয়া নাইট রাইডারস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube