হাবাসে ঝুলে মোহনবাগান

থমকে আছে মোহনবাগান সুপারজায়ান্ট । হাবাসই কোচ থাকবেন, নাকি অন্য কেউ দায়িত্ব নেবেন? এই প্রশ্নের উত্তর এখনও অজানা । কারণ স্প্যানিশ কোচের শারীরিক অসুস্থতা । তাঁর যা সমস্যা, তাতে অস্ত্রোপচার জরুরী । কিন্তু অস্ত্রোপচার করা নিয়েও কিছু সমস্যা আছে ।

যদিও মোহনবাগান হাবাসকে কোচ ধরেই এগোচ্ছে । এখন হাবাস এই পরিস্থিতিতে কী ভাবছেন সেটাই গুরুত্বপূর্ণ । খুব শীঘ্রই এ নিয়ে হাবাসের সঙ্গে টেলিকনফারেন্সে বসবে ম্যানেজমেন্ট । আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ নিয়ে এতদিন ম্যানেজমেন্ট ব্যস্ত ছিল বলে আলোচনা ঝুলে আছে । এবার দু’একদিনের মধ্যেই হতে চলেছে হাবাস-ম্যানেজমেন্ট আলোচনা । তারপরই গোটা ব্যাপারটা পরিষ্কার হবে ।

হাবাস একান্তই না পারলে কোচ হবেন কে? সের্জিও লবেরার নাম শোনা যাচ্ছিল । কিন্তু শোনা যাচ্ছে ওড়িশার চুক্তিপত্রে নাকি ইতিমধ্যেই সই করে দিয়েছেন লোবেরা । তাই কোচ নিয়ে বেশ অস্বস্তিতে মোহনবাগান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube