কার্যত অসম্ভবকে সম্ভব করে, খাদের কিনাড়া থেকে উঠে এসে আইপিএল প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু । টানা ৬ ম্যাচ হেরে একটা সময় কার্যত বিদায়ী দলের তকমা জুড়ে গিয়েছিল আরসিবির নামের সঙ্গে । তারপরই ঘুরে দাঁড়িয়ে টানা ৬ ম্যাচে স্বপ্নের দৌড় । জয়ের ডবল হ্যাটট্রিক । এবং শেষ ম্যাচে শুধু সিএসকের বিরুদ্ধে জয়ই নয়, অঙ্কের হিসেব মিলিয়ে প্লে অফেও জায়গা নিশ্চিত করে নিয়েছে আরসিবি ।
এর আগে আরসিবি ৮ বার প্লে অফে খেললেও এবার শেষ চারে জায়গা করে নেওয়াটা বিরাটদের কাছে আলাদা । স্বাভাবিকভাবেই শনিবার ম্যাচ শেষে আবেগের বিস্ফোরণের সাক্ষী থাকল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম । ম্যাচ শেষ হতে শূন্যে লাফ দিলেন বিরাট । দেখা গেল সেই চেনা আগ্রাসন । ঠিক তার পরের মুহূর্তেই দেখা গেল অন্য বিরাটকে আবেগে চোখের যো ধরে রাখতে পারলেন না কিং কোহলিও । আরেকদিকে গ্যালারিতে কান্নায় চোখ ভিজল বিরাট পত্নী অনুষ্কারও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

