ইম্প্যাক্ট ক্রিকেটার বিতর্কে এবার মুখ খুললেন বিরাট কোহলি । এ ব্যাপারে রোহিত শর্মার সঙ্গে তিনি পুরোপুরি একমত । নিয়মের তীব্র সমালোচনা করে কোহলি জানান, এর ফলে ব্যাট ও বলের ভারসাম্য নষ্ট হচ্ছে । নতুন করে এই নিয়মের পর্যালোচনা চান বিরাট ।
ইম্প্যাক্ট বিতর্কে প্রথম মুখ খোলেন রোহিত শর্মা । নিয়মের সমালোচনা শোনা গিয়েছিল হিটম্যানের মুখে । তারপর অনেকেই রোহিতের সঙ্গে একমত হয়ে মতামত জানান । এবার কোহলিও হাঁটলেন সেই পথেই । যদিও বোর্ড সচিব জয় শাহ ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল আগেই জানিয়েছেন, আইপিএল শেষ হলে এই নিয়ম নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা হবে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

