নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে যখন মরিয়া দেশের প্রশাসন ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসাথে রাজ্যে করোনা ভাইরাসের মোকাবিলায় মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তাঁকে মাথা ঠান্ডা রেখে কাজ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বাড়িতে থাকারও পরামর্শ দেন তিনি।
করোনার জেরে দেশের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। লকডাউনের মধ্যেও রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। কিন্তু সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা পাচ্ছেনা বলে ইতিমধ্যেই বেলেঘাটা আইডিতে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের দাবি সেখানে পর্যাপ্ত পরিমানে মাস্ক ও প্রয়োজনীয় সামগ্রী নেই। এদিন ফেসবুক লাইভে এসে দিলীপ ঘোয সে প্রসঙ্গ টেনে এনে মমতাকে আক্রমণ করেন। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতেও কেন্দ্র কী দিচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। অন্য রাজ্যগুলি নিজেরাই ব্যবস্থা করছে। পরিস্থিতি মোকাবিলার সব রকম চেষ্টা করছে।” এদিন যোগী সরকারের প্রসঙ্গ তুলতেও ভোলেননি তিনি। একইসাথে করোনা মোকাবিলায় সেরাজ্যের ভূমিকা নিয়ে তাঁর মুখে প্রশংসাও শোনা যায়। দিলীপ ঘোয এদিন মমতার উদ্দেশ্যে প্রশ্নও করেন, কেন পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় শুধুমাত্র একটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে? করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে লকডাউনের সময়সীমা ২৭ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নেন মমতা বন্দোপাধ্য়ায়। সেদিনই তিনি রাজ্যের প্রায় ৬ টি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন। ফেসবুক লাইভে এসে এদিন সেই বিষয়টিকেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজ্যবাসীকে ঘরে থাকতে বলে আপনি নিজেই বেড়িয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রীর জায়গা রাস্তায় নয়। আপনি রাস্তায় না নেমে পুলিশের মাধ্যমে খবর নিন। পুলিশের পাশাপাশি সিভিক ভলান্টিয়রদের তল্লাশিতে নামান। নবান্ন বসে আপনি নজর রাখুন। তবেই সবকিছু নিয়ন্ত্রণে থাকবে।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

