যে জনি কাউকোর জন্য এক বছর ধরে অপেক্ষা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট । যে জনি কাউকো মাঠে নামতে না পারলেও এক বছর ধরে তাঁকে ধরে রেখেছিল, সেই কাউকোকেই এবার ছেড়ে দেওয়ার ভাবনা ।
পরিস্থিতি বদলেছে । জনি কাউকো নিজের ফিটনেস হারিয়েছেন । নব্বই মিনিট টানতে পারছেন না, তাই শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিয়ে পরিবর্ত ফুটবলার নিতে চলেছে মোহনবাগান । কাউকোকে ছেড়ে দেওয়ার ভাবনা কি সঠিক? ঠিক সিদ্ধান্তই কি নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট? এই ব্যাপারে দুই মেরুতে দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ও মেহতাব হোসেন ।
মানসের মতে এটি সঠিক সিদ্ধান্ত । তবে, মেহতাব মনে করেন, এবার মোহনবাগানের সাফল্যের পিছনে কাউকোর অবদান অনেকটাই । দলটা খারাপ সময় কাটিয়ে স্বমহিমায় ফিরে এসেছিল হাবাস ও কাউকোর জন্য । আসলে মেহতাবের মনে হয়েছে, বড় চোট সারিয়ে এখনও পুরো ফিটনেস ফিরে পাননি ঠিকই, কিন্তু সময় দিলে পুরনো কাউকোকে পাওয়া যাবে । তাই তাঁকে ছেড়ে দেওয়ার ভাবনা একেবারেই ঠিক নয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

