নিউজটাইম ওয়েবডেস্ক : চলছে লকডাউন। এই অবস্থায় গৃহবন্দি দেশের প্রায় সমস্ত মানুষ। প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে একের পর এক সতর্কতামূলক পদক্ষেপ। কিন্তু এত কিছুর পরেও ফের রাজ্যে খোঁজ মিলল আরও এক আক্রান্তের। এবার ৬৬ বছর বয়সী এক প্রৌঢ়ের শরীরে মিলল করোনার সংক্রমণ। যার জেরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০।
জানা গিয়েছে, করোনার উপসর্গ থাকায় ২৩ মার্চ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন উত্তর ২৪ পরগনার নয়াবাদের ওই প্রৌঢ়। এরপরেই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, নোভেল করোনাভাইরাসে আক্রান্ত তিনি। তবে আক্রান্ত ওই ব্যক্তির সম্প্রতি বিদেশ যাওয়ার কোন রেকর্ড নেই বলেই জানা গিয়েছে। যার ফলে বেড়েছে চিন্তা। তবে আশার কথা হল, দিনকয়েক আগে ওই ব্যক্তি মেদিনীপুর একটি অনুষ্ঠানে যোগবান করেন। সেখানে ভিন রাজ্য থেকে কয়েকজন এসেছিলেন। তাঁদের থেকেই ওই ব্যক্তির সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছেন পরিবারের লোকজন। উল্লেখ্য, করোনার আতঙ্ক যখন ছড়িয়েছে সারা দেশে, ঠিক তখনই দেশের মানুষের কথা চিন্তা করে মঙ্গলবার মধ্যরাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ১৪ দিন দেশের প্রতিটি মানুষ যাতে সতর্কতা অবলম্বন করেন এবং নিজেদের ঘরে বন্দি করে রাখেন সেবিষয়েও অনুরোধ জানান মোদী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

