রাষ্ট্রপুঞ্জের পূর্ণ সদস্যপদের জন্য প্যালেস্টাইনের পক্ষে ভোট দিল ভারত । একই সঙ্গে শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে বিষয়টি বিবেচনা করার সুপারিশও করে ভারত ।
যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপুঞ্জে স্থায়ী সদস্যপদের পক্ষে ভোট দিল ভারত । এদিন ১৯৩ সদস্যের রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার জরুরি অধিবেশন হয় । এদিনের এই জরুরি ভিত্তিক অধিবেশনে নতুন সদস্যদের অন্তর্ভুক্তিকরণের জন্য একটি প্রস্তাবও পাশ করা হয় । প্রস্তাবটি সংযুক্ত আরব আমিরশাহির পক্ষ থেকে পেশ করা হয় ।

এই ভোটে ১৪৩টি দেশ প্যালেস্টাইনের অন্তর্ভুক্তিকরণের পক্ষে ভোট দেয় । প্যালেস্টাইনের পক্ষে ভোট দেয় ভারতও । তবে ২৫টি দেশ এই ভোটদানের প্রক্রিয়া থেকে নিজেদের বিরত রাখে । অপরদিকে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ । শুক্রবারের এই রায়ের পর প্যালেস্টাইনকে রাষ্ট্রপুঞ্জের পূর্ণ সদস্য বলে গ্রহণ করা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

