নিউজটাইম ওয়েবডেস্ক : করোনীর জেরে গৃহবন্দি জীবন কাটাচ্ছেন দেশবাসী। বাদ যাননি সেলেবরাও। ইতিমধ্য়েই দেশের এই সংকটজনক পরিস্থিতিতে জনসাধারনের উদ্দেশ্যে সতর্ক থাকার বার্তা দিয়েছেন বিভিন্ন তারকারা। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখী সাওয়ান্ত। তবে তাঁর সতর্কবাণী সকলের থেকে একেবারেই আলাদা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন রাখী। যেখানে তিনি একদিকে যেমন করোনা সংক্রমণ থেকে বাঁচার উপায় বাতলেছেন অন্যদিকে ঠিক একইভাবে দেশের মানুষকে কড়া ভাষায় আক্রমণ শানাতেও ছাড়েননি। তাঁর কথায়, এত পাপ করার ফলেই আজ মানুষকে ভুগতে হচ্ছে। মা বাবার ওপর অত্যাচার, ধর্ষন, মদ্যপান, মিথ্যাচার ইত্যাদির জন্যই আজ ঈশ্বর ক্ষুব্ধ হয়েছেন। তাই সকলকে সেই শাস্তি ভোগ করতে হচ্চে। এদিন ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এই সংক্রমণ থেকে মুক্তির জন্য আমি হাত, মুখ ধুতে বলবনা। এর জন্য নিজেকে সর্বাগ্রে শুদ্ধ করতে হবে। তাহলেই আমাদের কোন রোগ ছুঁতে পারবেনা।
রাখীর এই ভিডিও শেয়ার করার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায। অনেকে তাঁর এই বার্তা সমর্থন করলেও সমালোচনাও করতে ছাড়েননি বেশ কয়েকজন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

