নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন কেউ আমান্য করলেই এবার গুলি করার নির্দেশ দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবার দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই নিজের রাজ্যের সুরক্ষার কথা মাথায় রেখে আরও কড়া পদক্ষেপ নিলেন তিনি। একইসাথে এই নির্দেশিকা তিনি যত দ্রুত সম্ভব পুলিশের কাছে পাঠিয়ে দেবেন বলেও জানান।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর দেশজুড়ে লকডাউনের ঘোষনার পর নড়েচড়ে বসেছেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কিন্তু তাঁর মধ্যেই এদিন রাজ্যবাসীকে আরও বেশি সতর্ক করতে খড়গহস্ত হয়ে ওঠেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রথমে তিনি তেলেঙ্গানার জনগণের কাছে আবেদন জানান, লাকডাউনের সময় সকলেই যেন ঘরে থাকেন। এবং সকলে যেন প্রশাসনের সাথে সহযেগিতা করেন। তারপর তিনি বলেন, “যদি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হবে। সেইসঙ্গে সেনাও মোতায়েন করা হবে।” একইসাথে এদিন চন্দ্রশেখর রাও দেশের রাদনৈতিক নেতাদের কাছে আবেদন জানান, রাজ্যের মানুষকে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের প্রয়োজনীয়তা বোঝাতে হবে। এরপরেই তিনি হলা উচিয়ে বলেন, “সব নেতারা কোথায়? আমি রাস্তায় কোনও নেতাকে দেখা পাচ্ছি না। আমি খালি পুলিশ, পুরসভা ও অন্যান্য দফতরের কর্মীদের দেখছি। মানুষকে সাহায্য করার জন্য নেতাদের বেরিয়ে আসতে হবে।” একইসাথে কেন জরুরি প্রয়োজনে রাজ্যবাসীকে ১০০ নম্বরে ডায়াল করে তাঁদের সমস্য়ার কথা জানাতে বলেন তিনি। একইসাথে এদিন কালোবাজারি ও আসাধুতার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যদি কেউ নিত্যপ্রয়োজনীয় জিনিস বেশি দামে বিক্রি করেন তাহলে তাঁদের লাইসেন্স বাজেয়াপ্ত হবে ও শাস্তি দেওয়া হবে। এবং সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। ইতিমধ্যেই তেলেঙ্গানায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৬ জন। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে বলে জানিয়েছেন চন্দ্রশেখর রাও। কিন্তু তা যাতে আরও খারাপ না হয়ে যায়, তাই রাজ্যবাসীর স্বার্থে কড়া পদক্ষেপ নিলেন কেসিআর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

