একদিনের ব্যবধানে সামনে লখনউ

মাঝে একদিনের ব্যবধানে ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডারস । রবিবার কেকেআরের সামনে কেএল রাহুলের লখনউ সুপারজায়ান্টস । পয়েন্ট টেবিলের দুই বনাম তিনের লড়াই ।

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফের দিকে এক পা বাড়িয়েই রেখেছে নাইট ব্রিগেড । এবার লখনউকে হারাতে পারলে রাজস্থান রয়্যালসের পর দ্বিতীয় দল হিসেবে চলতি আইপিএলে প্লে অফের টিকিট পাকা করে ফেলবে কেকেআর ।

এদিকে রাহুলের দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে শনিবার বিজকেলেই মুম্বই থেকে লখনউ পৌঁছেছেন শ্রেয়স, রাসেল, রিঙ্কুরা । যেহেতু একদিনের ব্যবধানে মাঠে নামতে হচ্ছে তাই শুক্রবার অনুশীলন না করে বিশ্রামেই ছিলেন নাইট ক্রিকেটাররা ।    

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube