তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে বুধবার ৪৮ ঘণ্টার জন্য সেন্সর করল জাতীয় নির্বাচন কমিশন । বুধবার থেকে ভারত রাষ্ট্র সমিতির প্রধানকে ৪৮ ঘন্টার জন্য সব রকমের নির্বাচনী প্রচার থেকে দূরে থাকার নির্দেশ জারি করল কমিশন । এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী শুক্রবার পর্যন্ত ।
কংগ্রেসের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করার জেরে এই পরিণতি হয় বিআরএস প্রধানের । কংগ্রেসের উদ্দেশ্যে কুমন্তব্য করেন রাও । সেই ঘটনা নিয়ে গত ৬ এপ্রিল নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগ তুলে কংগ্রেস নেতা জি নিরঞ্জন জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হন ।
ভারতীয় সংবিধানের ৩২৪ ধারা ব্যবহার করে ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করা হয় বিআরএস প্রধানের উপর । এর জেরে ২ দিন কোন প্রকার সভা, র্যালিতে তিনি অংশগ্রহণ করতে পারবেন না বা কোন সাক্ষাৎকার দিতে পারবেন না ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

