।। গৌতম রায় ।।
মাঝে আর দু’টো দিন । শনিবার যুবভারতীতে মহারণ । আইএসএল চ্যম্পিয়ন হবে কারা? মোহনবাগান সুপারজায়ান্ট না মুম্বই সিটি এফসি? অপেক্ষার প্রহর গনা চলছে । লিগ পর্বের সেরা হয়ে লিগ শিল্ড আগেই জিতে নিয়েছে মোহনবাগান । এবার নক আউটের কাপ জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড ।
এই মুম্বইকে হারিয়েই জিতে নিয়েছে লিগ শিল্ড । নক আউটের ফাইনালেও সেই মুম্বই চ্যালেঞ্জ দিমিত্রিদের । মুম্বই শিবির থেকে হুঙ্কার দেওয়া হয়েছে, এবার অন্য মুম্বইকে বধের নেশায় বুঁদ সবুজ মেরুন । সামনে আরেকটা লক্ষ্য রয়েছে ।
তিন বছর পর বদলা নেওয়ার সুযোগ । ২০২০-২০২১ মরসুমে এই মুম্বইয়ের কাছে হেরেই হারাতে হয়েছিল লিগ শিল্ড ও নক আউটের ট্রফি । লিগের চুড়ান্ত লড়াইয়েও হার মেনেছিল মোহনবাগান । নক আউটের ফাইনালেও একই ফল । সেই হতাশা, সেই যন্ত্রণা মুক্তির সুযোগ এবার । মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড জেতার পর সেই মুম্বইকে হারিয়েই নক আউটের ফাইনাল জিতলেই তিন বছর পর মধুর বদলা । অনেকগুল মোটিভেশন নিয়েই মুম্বই চ্যালেঞ্জের সামনে টিম মোহনবাগান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

