আগামী মরসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলবে মোহনবাগান সুপারজায়ান্ট । আর সে কারণেই আরও ভালো দল গড়ার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কারা ।
হাইপ্রোফাইল অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে সই করানোর উদ্যোগ শুরু হয়ে গেল । এ লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ম্যাকলারেন । ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছেন তিনি । দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্সরা তাঁর জাতীয় দলের সতীর্থ । জেমি ম্যাকলারেন খেলছিলেন মেলবোর্ন সিটি ক্লাবে । সেই ক্লাব জেমিকে ইতিমধ্যেই রিলিজ করে দিয়েছে । তাঁর এজেন্টের সঙ্গে কথাবার্তা চলছে মোহনবাগানের ।
তবে আইএসএলের আর একটি ক্লাব তাঁকে পেতে ঝাঁপিয়েছে । কিন্তু দিমিত্রি, কামিন্সরা যেহেতু রয়েছেন মোহনবাগানে তাই জেনি ম্যাকলারেনের সবুজ মেরুন জার্সি পরার সম্ভাবনাই বেশি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

