বুধবার গুজরাট টাইটাইন্সের বিরুদ্ধে আরও একবার ঝলসে উঠেছিল ঋষভ পন্থের ব্যাট । ৪৩ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস । দিল্লি ক্যাপিটালস অধিনায়কের সেই ঝোড়ো ইনিংসটাই জয়ের ভীত গড়ে দিয়েছিল ।
ম্যাচের সেরাও হয়েছেন পন্থ । ম্যাচ শেষে জানালেন, প্রত্যাবর্তনের পর বাইশ গজ্র প্রতিটা মুহূর্ত এখন উপভোগ করছেন তিনি । নিজেও বুঝতে পারছেন যে পুরনো ছন্দ ক্রমশ ফিরে পাচ্ছেন ।
পাশাপাশি জানালেন ৪৪ রানের মধ্যে ৪ উইকেট চলে যাওয়ায় দল চাপে পড়ে গিয়েছিল । তখন অক্ষরের সঙ্গে কথা বলেই পরিকল্পনা সাজিয়ে নিয়েছিলেন । লক্ষ্যই ছিল স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচে ফেরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

