‘বেঁচে থাকলে দেখা হবে’, কেন এমন ভিডিও বার্তা শ্রীলেখার!

নিউজটাইম ওয়েবডেস্ক : মারণ ভাইরাস করোনার থাবায় জেরবার গোটা দেশ। সংক্রমণ রুখতে প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। এই অবস্থায় গৃহবন্দি দশা কাটাচ্ছেন বলি থেকে টলি দুনিয়ার প্রায় সমস্ত তারকারাই। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি টলি অভিনেত্রী  শ্রীলেখা মিত্র।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৯ জনের। কিন্তু এই সংকটের দিনেও দেশের মানুষের আনন্দ ও উল্লাস দেখে রীতিমতো ভয়ে রয়েছেন অভিনেত্রী। রবিবার ‘জনতা কর্ফু’র দিন বিকেল ৫ টা নাগাদ যেভাবে সকলে থালা-বাটি বাজাতে বাজাতে পথে নেমেছিলেন তাতে আরও আতঙ্ক বেড়েছে। 

করোনা ভাইরাস প্রসঙ্গে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শ্রীলেখা। সেখানে তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, ‘জানি না, ভবিষ্যৎ কী! আগামী দিনের আঁচ কেউ হয়তো এখনও করতে পারছেন না। এটা কোনও উৎসব নয়। দয়া করে বাড়িতে থাকুন। অন্য সব বন্ধ করে দিন। আমার বাড়িতে ৭০ বছরের বাবা আছেন। আমি ভীষণ চিন্তিত। আমার মেয়ে আছে। ওর সারা জীবন পড়ে আছে।’

এরপরেই তিনি একহাত নেন দেশের সেই সমস্ত নির্বোধ মানুষদের, যাঁরা রবিবার রাস্তায় নেমে থালা-বাটি নিয়ে নাচানাচি করেছেন। অভিনেত্রীর কথায়, সতর্ক থাকুন। নিজেকে ভালো রাখুন। বাকিদেরও ভালো রাখুন। দেশটা মৃত্যুপুরী হোক, তা আমি চাইনা।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube