ইডেনে মাথা গরম কোহলির

একটা সময় মনে হচ্ছিল ইডেন কেকেআরের না কোহলির? কোহলি, কোহলি চিৎকার । আরসিবি আরসিবি চিৎকার ছিল সমান তালে । কোহলির টানেই এদিন দুপুর থেকে ইডেনে জনজোয়ার ।

তবে ইডেন হতাশ হল কিং কোহলির দ্রুত ফেরায় । যে বলে আউট হলেন নো বলের জন্য রিভিউ নিয়েছিলেন । কিন্তু সেটা ফলপ্রসু না হওয়ায় মাথা গরমও করলেন বিরাট । দৃষ্টিকটুভাবে আম্পায়ারকে কিছু কটু কথা বলতেও দেখা গেল তাঁকে । এমনকি ম্যাচের পরও আম্প্যারের সঙ্গে তর্ক বিতর্কে জড়ালেন ।

এর জন্য হয়তো শাস্তির মুখে পড়তে হতে পারে কোহলিকে । দিনের শেষে হতাশ বিরাট । তাই জিতেও কোথাও একটু মন খারাপ থেকে গেল ইডেনের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube