রোহিতের আপত্তিতেই নড়েচড়ে বসল ভারতীয় ক্রিকেট বোর্ড । ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মে বদল আনার ভাবনা । কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন আইপিএলের ইম্প্যাক্ট ক্রিকেটারের নিয়মে তাঁর সায় নেই ।
বিষয়টির তীব্র সমালোচনা করে তিনি বলেন, এর ফলে অলরাউন্ডারদের উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে । স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয় । তারপরই গোটা বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বিসিসিআই ।
আইপিএল গভর্নিং বডির চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, রোহিত যখন এরকম মন্তব্য করেছেন, তখন বিষয়টি ভেবে দেখা হবে । মরসুম শেষ হলেই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আলোচনা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

