ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডারের পোশাক পড়ে ঘুরে বেড়াচ্ছিল এক ব্যক্তি। ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় ভারতীয় বায়ু সেনার কর্মীদেরই । সোমবার ভারতীয় বায়ুসেনার কর্মীরাই ওই ব্যক্তি সম্পর্কে পুলিশকে তথ্য দেয় । তৎক্ষণাৎ পুলিশ গিয়ে হাতেনাতে ওই ব্যক্তিকে পাকড়াও করে । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার
সিটি সেন্টার থেকে গ্রেপ্তার হলো এয়ার ফোর্স এর নকল অফিসার ।
জানা যায়, এয়ার ফোর্সের স্কোয়াড্রন লিডার সেজে ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত । মাটিগাড়া থানার পুলিশ সূত্রের খবর অভিযুক্তের নাম সুব্রত রায় । ধৃত রায়গঞ্জের বাসিন্দা বলে জানা যায় । গতকাল রাতে মাটিগাড়া থানার সিটি সেন্টারে ভারতীয় বায়ু সেনার পোশাক করে ঘুরে বেড়াচ্ছিল ওই ব্যক্তি । আর সেই সময় সিটি সেন্টারে গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার দুই কর্মী । অভিযুক্ত সুব্রত রায়ের পোশাক দেখে সন্দেহ হয় তাদের । তারা বিষয়টি সম্পর্কে অবগত করেন মাটিগাড়া থানার পুলিশকে ।
তড়িঘড়ি মাটিগাড়া থানার পুলিশ সিটি সেন্টারে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে । জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত সুব্রত রায় স্বীকার করে সে বেআইনিভাবে ওই পোশাক ক্রয় করে পরিধান করেছিল । এরপর অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসা হয় মাটিগাড়া থানায় । ধৃত সুব্রত পুলিশকে জানায় সে ডকুমেন্টারি তৈরীর কাজ করে । এয়ারফোর্সের পোশাক তার পছন্দের, সেই কারণেই সে তা সংগ্রহ করে পরিধান করেছিল ।
তবে অভিযুক্তের হেফাজত থেকে ভারতীয় বায়ুসেনার কোন নথি উদ্ধার করতে পারেনি পুলিশ । ধৃত কী কারণে ভারতীয় বায়ুসেনার পোশাক পড়ে ঘুরে বেড়াচ্ছিল তার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ ।
ইতিমধ্যেই গোটা বিষয়টি জানানো হয়েছে বাগডোগরা বায়ুসেনা কার্যালয়ে। অপরদিকে ধৃত সুব্রত রায়কে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে । এই ঘটনায় তোলপাড় শিলিগুড়ি শহর। ভারতীয় বায়ুসেনার পোশাক পড়ে কি কারণে ঘুরে বেড়াচ্ছিল সুব্রত রায় সেই রহস্য উদঘাটনের চেষ্টায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

