অপরাজিত শতরানে মুম্বই ইন্ডিয়ান্সের ট্র্যাজিক নায়ক রোহিত শর্মা । রবিবার সিএসকের বিরুদ্ধে মুম্বইয়ের ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যটিং করে গিয়েছেন হিটম্যান । তবে তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারেননি বাকিরা ।
রোহিত কার্যত একার কাঁধেই টেনেছেন দলকে । খেলেছেন ৬৩ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস । আইপিএলে এদিন ৪৩৫৫ দিন পর শতরান করলেন হিটম্যান । সেই সঙ্গে প্রতজম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক ।
বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন রোহিত । তাঁর আগে রয়েছেন গেইল, পোলার্ড, রাসেল ও কলিন মুনেরো ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

