দিঘায় ধরা পড়ল জঙ্গি, প্রকাশ্যে প্রশাসনের উদাসিনতা

রাত পোহালেই বাংলার নতুন বছর । এখনও রয়েছে ঈদের ভিড় । তার মাঝেই দিঘা থেকে গ্রেফতার করা হল ২ জঙ্গিকে । শুক্রবার দিঘার একটি হোটেল থেকে বেঙ্গালুরুর ক্যাফেতে আইইডি বিস্ফোরণ কান্ডে জড়িত দু’জনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ ও এনআইএ -র একটি দল ।

এই ঘটনায় জানা যায় যে হোটেল থেকে গ্রেফতার করা হয় দুই সন্দেহভাজন ব্যক্তিকে সেই হোটেলের রেজিস্টার খাতা ও সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গিয়েছে অভিযানকারী পুলিশ । এই ঘটনায় এনআইএ তদন্ত চলছে । হোটেল থেকে গ্রেফতার হয়েছে জঙ্গিরা । ফলত একটু চাপে রয়েছেন হোটেল কর্তৃপক্ষ ।

অন্যদিকে আরও জানা যায়, দীঘার হোটেলে থাকা পর্যটকদের আইডি প্রুফ, বা পরিচয় পত্র যাচাই করার ব্যবস্থা নেই । সরকারি অতিথি পোর্টালে পর্যটকদের তথ্য সব হোটেল আপলোড করে না বলেও জানা যায় । এইসব বিষয়ে প্রশাসন এখনও উদাসীন । দীঘার হোটেল থেকে জঙ্গি গ্রেফতারের পর এসব তথ্যই সামনে উঠে আসছে । এবার হয়তো আরও তৎপর হবে পুলিশ ও প্রশাসন । তবে, দীঘা থেকে জঙ্গি গ্রেফতারের প্রভাব দীঘার পর্যটন শিল্পে পড়বে না বলে আশাবাদী হোটেল মালিকরা ।

বেঙ্গালুরু বিস্ফোরণ কান্ডে জড়িত জঙ্গি পশ্চিমবঙ্গের দীঘা থেকে গ্রেফতারের খবরে সর্বভারতীয় ক্ষেত্রে সৈকত শহর দিঘার পরিচিতি কার্যত বাড়লো বলেও মনে করছেন কেউ কেউ । ফলে, জঙ্গি গ্রেফতারের ঘটনা দীঘাকে কুখ্যাত করল নাকি বিখ্যাত করল তা সময়ই বলবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube