নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার আমরি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দমদমের বছর ৫৫-এর এক ব্যক্তি। এবার তাঁর এক সহকর্মীকেও আসুস্থ অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হল। হঠাৎ করেই তাঁর প্রবল শ্বসকষ্ট হচ্ছিল বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। যদিও তাঁর করোনা টেস্টের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
জানা গিয়েছে, ফেয়ারলি প্লেসে কাজ করতেন দমদমের ওই মৃত ব্যক্তি। তাঁর সাথে কাজ করতেন এই অসুস্থ ব্যক্তিও। প্রাথমিকভাবে ওই মৃত ব্যক্তির থেকেই তাঁর সহকর্মীর দেহে সংক্রমণ ছড়িয়েছে বলে চিকিৎসকেরা অনুমান করছেন। তবে রিপোর্ট না আসা পর্যন্ত ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সোমবার করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় প্রথম প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। দমদমের পুরসভার যুগীপাড়ার ওই বাসিন্দা এদিন দুপুরে সল্টলেকের আমরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পেশায় তিনি ছিলেন একজন রেলকর্মী। তাঁর মৃত্যুর পরেও রাজ্যে আরও দুজনের শরীরে করোনায় সংক্রমণের খবর মিলেছে। তাঁরা দুজনের বাইরের দেশ থেকে ফিরেছিলেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

