বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট । জোর কদমে চলছে প্রস্তুতি । কিন্তু এদিন অনুশীলনে যোগ দিতে পারেননি হেড কোচ আন্তেনিও লোপেজ হাবাস ।
হাবাসকে নিয়ে চিন্তা বাড়ছে সবুজ মেরুনে । আসলে বেশ অসুস্থ স্প্যানিশ কোচ । তাঁর পুরনো কিছু সমস্যা ছিল, সেগুলোই চাগাড় দিয়েছে । সে কারণেই জ্বর । সে কারণেই দুর্বলতা ।
তাঁর পক্ষে হয়ত বেঙ্গালুরু যাওয়াও সম্ভব হবে না । যদিও হোটেলে বসেই সব নির্দেশ দিচ্ছেন, তবুও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কোচকে ছাড়াই চলতে হচ্ছে মোহনবাগানকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

