নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে ক্রমাগত লাগাম দিতে সোমবার বিকেল থেকে লকডাউন জারি হয়েছে রাজ্য জুড়ে। তা সত্ত্বেও নিষেধাজ্ঞা ভাঙছেন বহু। শুধুমাত্র কলকাতাতেই গ্রেফতার হলেন ২৫৫ জন।
রাজ্য প্রশাসনের তরফে বার বার আবেদন জানালেও কোভিড-১৯ সংক্রমণের ভয়াবহতা এবং তা রোধ করতে প্রয়োজনীয় নিষেধাজ্ঞা পালনের গুরুত্ব বুঝতে ব্যর্থ অনেকেই। সোমবার সন্ধ্যা ৫টা থেকে শহরে লকডাউন জারি করা সত্ত্বেও রাস্তায় ঘোরাঘুরি ও প্রকাশ্যে জমায়েত করেছেন বহু, সেই ভিত্তিতে বেশ কয়েকজনকে রাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে । গতকাল দুপুরে করোনা আক্রান্ত প্রথম মৃত্যুসংবাদ পাওয়ার আগেই রাজ্যে ৫ দিনের লকআউট ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু তা পাত্তা্ না দিয়ে বিকেল পাঁচটায় লকডাউন শুরু হওয়ার পরেও শহরের রাস্তায় যথেষ্ট জন সমাগম দেখা গিয়েছে। ইতিমধ্যে সোমবার রাজ্যে করোনা হামলায় প্রথম মৃত্যু ঘটেছে কলকাতায়। সংক্রমণের শিকার হয়েছিলেন দমদমবাসী বছর ঊনসত্তরের প্রৌঢ়। রাতে সরকারি ব্যবস্থাপনায় নিমতলা ঘাট শ্মশানে তাঁর দেহ সৎকার করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা সেই কাজে বাধা দেয়। পুলিশের সাথে বাঁধে মতবিরোধ। লকডাউন কার্যকর করতে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে গতকাল রাত পর্যন্ত শহরে নিষেধাজ্ঞা ভাঙার দায়ে গ্রেফতার করা হয়েছে মোট ২৫৫ জনকে, টুইট করেছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। এ ছাড়া রাজ্যের অন্যান্য শহরেও আইন ভেঙে গ্রেফতার হয়েছেন একাধিক। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছেLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

