কম সময়ের ব্যবধানে কঠিন ম্যাচ, তবুও ঝাঁপাতে তৈরি উদ্দীপ্ত ইস্টবেঙ্গল

রবিবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল । কোচিতে কেরালা ব্লাস্টারসকে হারিয়ে এসে আত্মবিশ্বাসে ভরপুর ।

তবে কোচ কার্লেস কুয়াদ্রাত জানান, কেরল ম্যাচের পর খুব কম সময়ের বিরুদ্ধে আর একটি ম্যাচে নামতে হচ্ছে । তাই কঠিন ম্যাচ । তিনি আত্মবিশ্বাসী গলায় জানালেন, এই প্রথমবার শেষ পর্যন্ত প্লে অফের দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল । গত পাঁচ বছরে যেটা হয়নি । শেষ দুট ম্যাচ ফাইনাল ভেবেই লড়ে যেতে হবে ।

কার্লেস জানিয়ে দিলেন, বেঙ্গালুরুর বিরুদ্ধে দোলে ফিরতে পারেন নুঙ্গা । মন্দারও ফিট । নিজের ছন্দ কিছুটা খুঁজে পেয়েছেন ভিক্টর ভাস্কুয়েজও । তাঁকে নিয়ে অনেক সমালচনা হয়েছে । কিন্তু ভাসকুয়েজ কেরল ম্যাচে বুঝিয়ে দিয়েছেন, সময় পেলে জ্বলে উঠতে পারেন ।

কেরল ম্যাচে বেশ কিছু ভালো পাস বেরিয়ে এসেছে তাঁর পা থেকে । কার্লেসের মতে এগুলই তাঁদের আরও উদ্দীপ্ত করে তুলেছে । নিশু কুমারও জানিয়ে দিলেন, সুনীল ছেত্রী বড় চ্যালেঞ্জ ঠিকই, কিন্তু তিন পয়েন্টের জন্য তাঁরা ঝাঁপাতে তৈরি ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube