রবিবাসরীয় বিকেলে মরসুমের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স । সামনে ৯ নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস । জয়ের সরনীতে ফেরার জন্য এর থেকে ভালো সুযোগ হয়তো আর পাবেন না হার্দিক পান্ডিয়ারা । কারণ ঋষভ পন্থ ছন্দে থাকলেও টিম দিল্লি ক্যাপিটালসের ধারাবাহিকতার অভাব স্পষ্ট ।
উল্টোদিকে জামনগর থেকে ছুটি কাটিয়ে ফিরে এই মুহূর্তে মানসিকভাবে বেশ চাঙ্গা টিম মুম্বই ইন্ডিয়ান্স । ফিট হয়ে ফিরছেন সূর্যকুমার । সেটাও বাড়তি অক্সিজেন দিচ্ছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন্দের ।
তবে দিল্লি দোলে পন্থ ছাড়াও ওয়ারর্নার, মার্সের মতো খেলোয়াড় আছেন । তাঁরা যেকোনো মুহূর্তেই জ্বলে উঠতে পারেন । সেটাই ভাবাচ্ছে মুম্বই থিঙ্কট্যাঙ্ককে । রবিবার সন্ধ্যায় আইপিএলে অপর ম্যাচে মুখোমুখি হবে লখউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

