নতুন তারকা রঘুবংশী

কেকেআর জার্সিতে কি আরও এক তারকার উত্থান হতে চলেছে? আরসিবি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হলেও ব্যাট করার সুযোগ পাননি অংকৃষ রঘুবংশী । বুধবার সুযোগ পেয়েই বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া ।

২৭ বলে ৫৪ রানের দুরন্ত একটা ইনিংস খেলেছেন । পরিণত ব্যাটিং, টেকনিকও বেশ নিখুঁত । যে আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক বল বাউন্ডারি পার করালেন, তাতে বোঝার উপায় নেই অভিষেক ম্যাচ খেলছেন ।

রঘুবংশীর উত্থানে কেকেআর যে তাঁদের মিডল অর্ডারের আরও এক ভরসার জায়গা খুঁজে পেল তা আর বোলার অপেক্ষা রাখে না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube