আগুন লেগে ভস্মীভূত গাড়ি!

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চার চাকায় হঠাৎ করে জ্বলল আগুন । মুহূর্তের মধ্যে পুড়ে ছাই গাড়ি । বৃহস্পতিবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার এবিএল টাউনশিপে বৃহস্পতিবার দুপুরে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ির সামনের অংশে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন । নিমেষের মধ্যে আগুন গ্রাস করে ফেলে পুরো গাড়িটি । আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ।
ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় নিউটাউনশিপ থানার পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন । প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনী ।

গাড়ি মালিক অমরেন্দ্র দত্ত জানান, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত, শারীরিক অসুস্থতার কারণে বাড়ি এসেছেন । এরপরই গাড়ি দাঁড় করিয়ে বাড়ি ঢুকতেই কিছুক্ষণ পরে চিৎকার শুনে বাইরে এসে দেখেন তার গাড়ি দাউদাউ করে জ্বলছে । শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান গাড়ির মালিকের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube