কেরালাকে হারাল ইস্টবেঙ্গল

কেরালা ব্লাস্টারস-কে ৪-২ গোলে হারিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের ৭ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল । ৯ জনের কেরালাকে পেয়ে পুরোদস্তর ফায়দা তোলে লাল হলুদ ব্রিগেড ।

এদিন অবশ্য প্যান্টিচ এবং গোলরক্ষক প্রভসুখনের ভুল বঝাবুঝিতে ম্যাচের শুরুতেই ১ গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল । প্রথমার্ধের শেষেই লাল কার্ড দেখেন কেরালার জিক্সন সিং । ঠিক তারপরই পেনাল্টি থেকে গোল করে লাল হলুদকে সমতায় ফেরান সল ক্রেসপো ।

ম্যাচের ৭১ মিনিটে ফের গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সেই ক্রেসপো । ৭৪ মিনিটে লাল লারড দেখেন কেরালার নওচা সিং । এরপর ৮২ এবং ৮৭ মিনিটে বাকি দুটি গোল নাওরেম মহেশের । মাঝে একটি আত্মঘাতী গোল হিজাজির ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube