ইতিহাস গড়ে জাতীয় দলের জার্সি গায় চাপানোর স্বপ্নে বুঁদ স্পীডপ্সটার মায়াঙ্ক যাদব । এবারের আইপিএল থেকে ভারতীয় ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি নিঃসন্দেহে মায়াঙ্ক যাদব ।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর বলের গতি বিস্মিত করেছিল ক্রিকেট মহলকে । মঙ্গলবারও তাঁর আগুনে গতিতেই উড়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু । এদিন লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছেন মায়াঙ্ক ।
এখানেই শেষ নয় এদিন নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন বছর ২১-এর এই তরুণ পেসার । পঞ্জাবের বিরুদ্ধে ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করে সেই রেকর্ড ভাঙলেন মায়াঙ্ক । পাশাপাশি এদিন ম্যাচের সেরা হয়ে আইপিএলের ইতিহাসে অভিষেকের পর টানা দু’ম্যাচে ম্যাচের সেরা হওয়ার নজির গড়লেন মায়াঙ্ক । এবার তাঁর চোখ জাতীয় দলের দিকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

