নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে রয়েছেন সারা দেশের মানুষ। সোমবার থেকে দেশের ৭৫টি জেলায় শুরু হয়েছে লকআউট। এছাড়া ১৪৪ ধারা জারি হওয়ায় রুদ্ধ মুম্বই। সাধারণ মানুষ থেকে শুরু করে এখন সেখানে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন তারকারা। সলমন খান থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন ও করিনা কাপুর খান সকলেই এই মুহূর্তে রয়েছেন গৃহবন্দি। সকলেই এখন পরিবারের সদস্যদের সাথে সময় কাটাচ্ছেন। এবার সেই দলে নাম লেখালেন রণবীর সিং ও দীপিকা পাডুকন।
এদিন ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন রণবীর সিং। যেখানে কোয়ারেন্টাইন থেকে বেরোনোর পর তাঁকে ঠিক কেমন দেখতে লাগবে তারই আভাস দিয়েছেন।
ছবিটিতে দেখা যাচ্ছে রণবীরের লম্বা চুল, মুখ ভর্তি দাঁড়ি। ছবিতে এই লুকের সাথে তাঁর পদ্মাবত-এ আলাউদ্দিন খলজি চরিত্রের যে লুক ছিল তার কিছুটা সাদৃশ্য রয়েছে। তবে এই পুরো বিষয়টাই তিনি ভক্তদের আনন্দ দিতেই করেছেন। বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে সকলকে একটু মজা দিতেই এমনটা করেছেন বলিউড এই অভিনেতা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

