এবার তিহাড় জেলই নতুন ঠিকানা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের । সোমবার ইডির আবেদন মঞ্জুর করে তাঁকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রাউস অ্যাভিনিউ আদালত ।
আবগারি দুর্নীতির তিনি কিং পিন । মোবাইলের পাসওয়ার্ড না দিয়ে তদন্তে অসহযোগিতা করছেন কেজরিওয়াল । আজকেও আদালতে এই অভিযোগ তোলেন ইডির পক্ষের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু । গত ২১ মার্চ দিল্লির আবগারি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমোকে গ্রেফতার করেছিল ইডি । প্রথম দফায় ৭দিন এবং পরের দফায় ৪দিন ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত । নিয়মমতো সর্বোচ্চ ১৪দিন, অর্থাৎ আরও ৩দিন তাঁকে নিজেদের হেফাজতে পেতে পারে ইডি । তবে আজ তারা সরাসরি জেল হেফাজতের আবেদন জানায় ।
অন্য দিকে, কেজরীওয়ালকে জেলে বই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, আদালতে এমনই আবেদন করেন তাঁর আইনজীবী । জেলে তিনটি বই নিয়ে যেতে চান দিল্লির মুখ্যমন্ত্রী । সেই বইগুলি হল, ভগবদ্গীতা, রামায়ণ এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটি বই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

