একই দিনে কোচবিহারে মোদী-মমতা!

আগামী ৪ এপ্রিল কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই দিনে কোচবিহার জেলায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

ইতিমধ্যেই চলছে মোদি-মমতার জনসভার প্রস্তুতি । কোচবিহারের রাস মেলা ময়দানে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী । অপরদিকে কোচবিহারের মাথাভাঙ্গার গুমানির হাট এলাকায় তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

একই দিনে কোচবিহার জেলায় হতে চলেছে দুই হেভিওয়েট নেতার জনসভা । প্রশাসন থেকে শুরু করে তৃণমূল ও বিজেপির মধ্যে তা নিয়ে রয়েছে ব্যস্ততা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube