নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের থাবায় ত্রাহি ত্রাহি রব গোটা দেশ জুড়ে। সেই ভাইরাসের পরীক্ষার জন্য এতদিন ভরসা ছিল নাইসেড ও এসএসকেএম । রাজ্যের সব প্রান্ত থেকে সেখানেই আসত নমুনা। তাই চাপ বাড়ছিল স্বাভাবিক ভাবেই। তা লাঘব করতে এবার জেলাতেও চালু হল করোনার নমুনা পরীক্ষার কেন্দ্র ।
রবিবার একটি বিবৃতিতে জানানো হয়, কোভিড-১৯ পরীক্ষার জন্য দেশের ১১৬ টি সরকারি ল্যাবকে অনুমতি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর)। এর মধ্যে ৮৯ টি পরীক্ষাকেন্দ্রে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বাকিগুলিতে নমুনা পরীক্ষা চালুর প্রক্রিয়া চলছে। আইসিএমআরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে নাইসেড ও এসএসকেএম হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে। এবার কলকাতায় স্কুল অফ ট্রপিকাল মেডিসিনেও করোনা পরীক্ষা করা যাবে। সেখানে ল্যাব চালুর করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রবিবার বিভিন্ন বেসরকারি ল্যাবে করোনা সংক্রমণ পরীক্ষা করার অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে পরীক্ষার জন্য ৪,৫০০ টাকার বেশি নেওয়া যাবে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, পরীক্ষার ক্ষেত্রে সতর্কতা হিসাবে বহু নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

