তিনজনের চোট, পরিবর্তে আস্থা মোহনবাগানের

চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে স্বস্তিতে নেই মোহনবাগানে । জাতীয় দল থেকে ফুটবলাররা ফেরার পর মাত্র দু’দিন পুরো দল নিয়ে অনুশীলন হয়েছে । তার ওপর সাহাল, কাউকো সহ তিন জন ফুটবলারের সামান্য চোট আছে ।

সাহাল এই ম্যাচে অনিশ্চিত । কাউকোকে নিয়েও পরে সিদ্ধান্ত নেওয়া হবে । তবে সাহাল না থাকলেও ভাবছেন না হাবাসের সহকারি ম্যানুয়েল পেরেজ । স্পষ্টই জানিয়ে দিলেন, তাঁদের দল বিশেষ কারও ওপর নির্ভরশীল নয় । কারও অভাব ঢেকে দেওয়ার ক্ষমতা পরিবর্ত ফুটবলারদের আছে । তাঁরা তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে তৈরি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube