বয়স ৪৩ ছুঁই ছুঁই । তবুও ধোনি এখনও মতোই । উইকেটের পিছনে এখনও সমানভাবে দক্ষ । এগুলো যে শুধুই কথার কথা নয় আরও একবার তা প্রমাণ করলেন ধোনি ।
মঙ্গলবার আইপিএলে গুজরাট টাইটান্সদের বিরুদ্ধে ম্যাচে বিজয় শঙ্করের ক্যাচটি জেভাবে উড়ে গিয়ে ধরলেন তা পুরনো মাহকে মনে করাতে বাধ্য । এদিন ক্যাচটি নেওয়ার সময় তিনি ডান দিকে ঝাঁপিয়েছেন ২.২৭ মিটার । ধোনি ক্যাচটি ধরার পর গর্জে উঠেছিল চিপক স্টেডিয়াম তবুও ধনির অভিব্যক্তি একটুও বদলায়নি । নির্লিপ্ত ছিলেন তিনি । যেমনটা আগেও থাকতেন ।
এই ক্যাচ ধরার পর অনুরাগীরা যেমন ধোনিকে কুর্নিশ জানিয়েছেন, তেমন সতীর্থদের প্রশংসাও শুনছেন । এক সময়ের সিএসকেরই সতীর্থ সুরেশ রায়না ক্যাচটির ভিডিও শেয়ার করে লিখেছেন টাইগার জিন্দা হ্যায়ে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

