নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এই মারণ রোগের জেরে বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় হাজারেরও বেশি মানুষ। বেশ কিছুদিন আগেই করোনাকে ‘বিশ্বব্যাপী মহামারি’ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সারা বিশ্বে এই ভইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার মানুষ। এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৩৮ জন। এর মধ্যে একদিনে (রবিবার) বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৬৩১।
তবে বর্তমানে বেশ খানিকটা স্থিতাবস্থায় ফিরেছে চিন। আক্রান্তের সংখ্যাও অনেক কমেছে বলে দাবি করা হয়েছে সেদেশের প্রশাসনের তরফে। শনিবার সেদেশে মৃতের সংখ্যা ছিল মাত্র ৯ জন। তবে ক্রমশ্য হাতের বাইরে চলে যাচ্ছে ইটালি ও স্পেনের অবস্থা। রবিবার দিন ইটাতিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫১ জনের। এবং স্পেনে এদিন মৃতের সংখ্যা ৩৯১ জন। এখনও পর্যন্ত ইটালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জনে। ইটালির পর স্পেনের অবস্থা সব থেকে আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইটালি ও স্পেন ছাড়াও একদিনেই ইরানে মৃতের সংখ্যা ১২৯ জন। এছাড়া ফ্রান্সে ১১২ জন, ব্রিটেনে ৮৪ জন, আমেরিকায় ১১৭ জন, সুইজারল্যান্ডে ১৮ জন, নেদারল্যান্ডে ৪৩ জন এবং জার্মানি ও ইন্দোনেশিয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। ইটালি সহ ইরান, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়া ও সিঙ্গাপুর সহ বিশ্বের ১১৮ টি দেশে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ সহ সিনেমা হল, সুপারমার্কেটও এবং সরকারি এবং বেসরকারি সংস্থাও। আগামী ৩ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার। ইটালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের কথায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশে দ্বিতীয়বারের জন্য সারা দেশ এমন ভয়াবহতার সম্মুখীন হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

