আইপিএলের বাকি সূচি ঘোষিত হয়ে গেল সোমবার । লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় প্রথম দফায় ৭ এপ্রিল পর্যন্ত ২১টি ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই । এবার নির্বাচনের সূচির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই বাকি আইপিএলের সূচি তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ।
দেখা যাচ্ছে, এমন ভাবেই সূচি করা হয়েছে যাতে নির্বাচনের আবহেও দর্শকদের ম্যাচ দেখতে কোনও রকম অসুবিধা না হয় । এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইয়ে । ২৬ মে ফাইনালও হবে সেই চিপক স্টেডিয়ামেই । এছাড়াও ২৪ মে ওই মাঠেই হবে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ।
২১ এবং ২২ মে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে খেলবে আরও ছ’টি ম্যাচ । কেকেআরের একটি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে । ঘরের মাঠে তারা হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে ।
এক নজরে দেখে নেওয়া যাক বাকি আইপিএলে কেকেআরের ম্যাচের সূচি:
- ২৯ মার্চ, বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরু, ৭টা ৩০
- ৩ এপ্রিল, বনাম দিল্লি ক্যাপিটালস, বিশাখাপত্তনম ৭টা ৩০
- ৮ এপ্রিল, বনাম চেন্নাই সুপার কিংস, চেন্নাই, ৭টা ৩০
- ১৪ এপ্রিল, বনাম লখনউ সুপার জায়ান্টস, কলকাতা, ৩টে ৩০
- ১৭ এপ্রিল, বনাম রাজস্থান রয়্যালস, কলকাতা, ৭টা ৩০
- ২১ এপ্রিল, বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা, ৩টে ৩০
- ২৬ এপ্রিল, বনাম পঞ্জাব কিংস, কলকাতা, ৭টা ৩০
- ২৯ এপ্রিল, বনাম দিল্লি ক্যাপিটালস, কলকাতা, ৭টা ৩০
- ৩ মে, বনাম মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বই, ৭টা ৩০
- ৫ মে বনাম লখনউ সুপার জায়ান্টস, লখনউ, ৭টা ৩০
- ১১ মে, বনাম মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা, ৭টা ৩০
- ১৩ মে, বনাম গুজরাট টাইটানস, আহমেদাবাদ, ৭টা ৩০
- ১৯ মে, বনাম রাজস্থান রয়্যালস, গুয়াহাটি, ৭টা ৩০
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

