ইডি-র ওপর হামলার তদন্তে ফের সন্দেশখালির সরবেড়িয়ায় পৌঁছল সিবিআই । রবিবার সন্দেশখালির শাহজাহান মার্কেটে ফের সিবিআই হানা । এদিন ২ ধৃতকে নিয়ে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
ফের সরবেড়িয়ায় পৌঁছল সিবিআই-র প্রতিনিধি দল । ধৃত সুকমল সর্দার ও মেহবুব মোল্লাকে সঙ্গে করে নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা । শেখ শাহজাহান মার্কেটে ব্যবসায়ী সইফুদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । পাশাপাশি জানা যায়, সইফুদ্দিনকে নিজেদের সঙ্গে নিয়ে যায় সিবিআই ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

