রুতুরাজে মুগ্ধ গাভাসকর

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে শুরুটা ভালোই করলেন রুতুরাজ গাইকোয়াড় । আইপিএলের প্রথম ম্যাচেই আরসিবিকে হারাল তাঁর দল । তবে কাজটা একেবারেই সহজ ছিল না রুতুরাজের জন্য । আইপিএল শুরুর আগেরদিনই জানা যায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধোনি ।

এদিকে ক্রিকেটার হিসাবে নিজেকে আগেই প্রমাণ করেছিলেন রুতুরাজ । তবে দলকে নেতৃত্ব দেওয়া নতুন চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে । যদিও তাঁর ওপর বাড়তি চাপ ছিল না বলে জানিয়েছেন রুতুরাজ । বরং নতুন ভূমিকা বেশ উপভোগ করছেন তিনি ।

রুতুরাজের অধিনায়কত্বে মুগ্ধ কিংবদন্তি সুনীল গাভাসকরও । বোলারদের যেভাবে ব্যবহার করেছেন তিনি সেটাই মুগ্ধ করেছে গাভাসকরকে । তবে ধোনির ছায়া বেড়ে ওঠায় অধিনায়ক হিসাবেও গাইকোয়ার যে নিজেকে প্রমাণ করবেন সে ব্যাপারেও আশাবাদী সানি ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube