চিরঘুমের দেশে চলে গেলেন বিখ্যাত অভিনেতা পার্থসারথি দেব । অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা । শুক্রবার রাতে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ।
জানা যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা । ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি । প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । ছায়াছবি থেকে সিরিয়াল, সব জায়গাতেই সমান দক্ষতায় অভিনয় করে গিয়েছেন তিনি । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া ।
তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন চলচ্চিত্র জগতের শিল্পীরা । ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর পক্ষ থেকেও জানানো হয় শোকবার্তা । অভিনেতার মরদেহ আনা হয় টেকনিশিয়ান্স স্টুডিওতে । আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি পদেও ছিলেন টলি অভিনেতা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

