গার্ডেনরিচ মামলায় এবার কড়া পর্যবেক্ষণ আদালতের প্রধান বিচারপতির ।রাকেশ সিংয়ের জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি ৪ এপ্রিল । এদিন পর্যবেক্ষণে প্রধান বিচারপতি জানান, প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ নির্মাণগুলি গড়ে উঠেছে বলে মনে হয় না । অর্থাৎ কার্যত প্রশাসনের দিকেই উঠছে অভিযোগের তির ।
এই ঘটনায় জানা যায়, গত মঙ্গলবার রাকেশ সিং একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আদালতে । সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার । বন্দর বিধানসভা এলাকা বেআইনি নির্মাণে ভোরে উঠেছে বলে অভিযোগ আনা হয় । একই সঙ্গে অভিযোগ ওঠে মেয়রের এলাকাও বেআইনি নির্মাণে ভোরে উঠেছে । এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল ।
সেই মামলার শুনানি ছিল আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । এদিন এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, এনডিআরএফ উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে; সে ক্ষেত্রে আরও কেউ যদি আটকে থাকেন ধ্বংসস্তুপে তাহলে তাঁদের কী হবে? তিনি আরও জানান প্রতিটি পঞ্চায়েত, পুরসভার একটি করে মনিটরিং সেল থাকা দরকার ।
প্রসঙ্গত গার্ডেনরিচে বহুতল ভেঙে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে । পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

