চেন্নাইতে ‘বিরাট’ উন্মাদনা

দামামা বেজে গিয়েছে । শুক্রবার শুরু আইপিএল । টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু ।

সম্প্রতি আরসিবির মহিলা দল ফ্র্যাঞ্চাইজিকে প্রথমবারের জন্য খেতাব জয়ের স্বাদ দিয়েছে । এবার ট্রফি জিততে মরিয়া বিরাট, ডু প্লেসি, মোহম্মদ সিরাজরাও । সেই স্বপ্ন নিয়েই এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার মধ্যরাতে চেন্নাই পৌঁছেছে টিম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু ।

গভীর রাতেও বিরাটদের স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা । তাঁদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো । তবে গোটা আরসিবি দল বিমানবন্দরে নামলেও আকর্ষণের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলিই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube