সতীর্থ জসপ্রীত বুমরাকে সরিয়ে আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন । ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই হারানো জায়গা পুনরুদ্ধার করলেন অশ্বিন । অজি পেসার হ্যাজেলউডের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরা ।
ব্যাটসম্যানদের তালিকায় ৫ ধাপ উঠে এসেছেন ভারত অধিনায়ক রহত শর্মা । তিনি রয়েছেন ৬ নম্বরে । ২ ধাপ উঠে ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল । ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে না খেললেও প্রথম দশে জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

