‘আমি লোভীদের পছন্দ করি না’, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ক্ষুব্ধ মমতা!

‘ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম । আমার ভাই বলে ওকে কেউ পরিচয় দেবেন না’ ।প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলায় বুধবার বাবুন প্রসঙ্গে কড়া সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন পরিবারতন্ত্রে বিশ্বাসী নন তিনি ।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ‘বড় হলে অনেকের লোভ বেড়ে যায়, ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম । পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক’ । কার্যত হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন দলনেত্রী । এদিন মুখ্যমন্ত্রী জানান, তাঁর পরিবার বলে কিছুই নেই ; মানুষের পরিবারই তাঁর পরিবার ; তাঁর পরিবার মা-মাটি-মানুষের পরিবার । এদিন সাংবাদিক সম্মেলনে তিনি কার্যত প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন । তিনি জানান, দল যাকে যোগ্য মনে করেছে হাওড়ায় তাকেই প্রার্থী করা হয়েছে । তিনি বলেন, যোগ্যতার নিরিখেই প্রার্থী নির্বাচিত হয়েছেন ।

ইতিমধ্যেই হাওড়ায় তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, তা মেনে নিতে না পেরে নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা করবেন বলেই প্রকাশ করেছেন স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় । এই বিষয়টি নিয়েই বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, হাওড়ার প্রার্থী পদ নিয়ে তৃণমূল সুপ্রিমোর পরিবারে দেখা দিল কোন্দল? প্রার্থী হতে না পারায় অভিমানী বাবুন বন্দ্যোপাধ্যায় । হাওড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, আর তাই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বাবুন । এমনকি তিনি প্রশ্ন তোলেন সাংসদ হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়েও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube